বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদে এমপিরা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদে এমপিরা 
ছবি: সংগৃহীত

ভোট দিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন সংসদ সদস্যরা। দুপুর ২টায় নির্বাচন শুরুর আগেই সংসদ কক্ষে প্রবেশ করেন তারা। এ সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখেন এমপিরা। 

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হতে যাচ্ছে। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ব্যালট সংগ্রহ থেকে ভোট দেওয়া এবং ব্যালট বাক্সে জমা দেওয়ার পুরো প্রক্রিয়াই নির্ধারিত নিয়মে সম্পন্ন করতে হবে।

নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার নিতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

বর্তমানে সংসদের অধিবেশন চলমান না থাকায় ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের আলাদা বৈঠক ডাকা হয়। এই বৈঠকে সভাপতিত্ব করার পাশাপাশি নির্বাচন পরিচালনা করবেন সিইসি।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর