বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

৩ জেলায় নতুন ডিসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১১:৪৭ পিএম

শেয়ার করুন:

৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
জনপ্রশাসন মন্ত্রণালয়

দেশের তিনটি জেলায় নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- নাটোর, গাইবান্ধা ও রংপুর। 

বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোছা. সুমনী আক্তারকে নাটোরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান ও রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করা হয়। 

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর