বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, ঘাতক চালক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, ঘাতক চালক গ্রেফতার
শেরেবাংলা নগর থানা

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী অলি নূর মাহমুদ (২৩) নিহতের ঘটনায় লিমন খান (২৬) নামে এক কাভার্ড ভ্যান চালককে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।  পরে রাতে বিষয়টি জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।

শেরেবাংলা নগর থানা জানায়, রোববার সকালে অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলা মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত অটোরিকশার আকস্মিক প্রতিবন্ধকতায় রাস্তায় পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যানের চালক বেপরোয়া ও নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালিয়ে অলি নূর মাহমুদের মাথার ওপর দিয়ে বাম চাকা তুলে দিলে তিনি গুরুতর আহত হন।

পরে আগারগাঁও ফাঁড়ির পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের বাবা মসিহ উদ্দিন মাহমুদ শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। সেই মামলার সূত্র ধরে চালক লিমন খানকে গ্রেফতার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকা থেকে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর