আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে শুরু ভোটগ্রহণ। তার আগে দুপুর ১২টার মধ্যে ব্যালট পেপারসহ সকল নির্বাচনি সামগ্রী নিয়ে জাতীয় সংসদ ভবনে পৌঁছাবে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
বুধবার (১৯ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আমরা কর্মকর্তা যারা রয়েছি। আগামীকাল ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে জাতীয় সংসদে পৌঁছাব আমরা।’
ইসি সচিব আরও জানান, ‘নির্বাচনি কর্তা’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্যার আরেকটু সময় পরে সংসদে পৌঁছাবেন।’
রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনি কর্তার সহায়ক হিসাবে দায়িত্ব পাওয়া ইসির এক কর্মকর্তা জানান, ‘আগামীকাল বেলা ১১টায় আমাদের একটি বৈঠক হবে। বৈঠক শেষে দায়িত্বপ্রাপ্ত ইসি সচিবসহ ২০ জন কর্মকর্তা একসঙ্গে এখান থেকে সংসদের উদ্দেশে ভোটের সকল সামগ্রী নিয়ে রওনা হবো।’
এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু গুরুতর অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
এই নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। এই দুজনের মধ্যে কেন হবেন ২৩তম রাষ্ট্রপতি, কালই তা জানা যাবে।
এমএইচএইচ/এএইচ



