বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

কলকাতায় সপরিবারে সাংবাদিক দেবাশীষের মৃত্যু, আজকের পত্রিকার শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

কলকাতায় সপরিবারে সাংবাদিক দেবাশীষের মৃত্যু, আজকের পত্রিকার শোক
দেবাশীষ দত্ত আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯) সপরিবারে নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন দেবাশীষ দত্তের স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের তিন বছর বয়সী সন্তান স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর মো. আকরাম আলি (৬৪)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের চার সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছে আজকের পত্রিকা পরিবার।

আরও পড়ুন

কলকাতার হোটেলে আগুন: স্ত্রী-সন্তান, শ্বশুরসহ সাংবাদিক দেবাশীষের মৃত্যু

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মমতার সরকারকে দুষলেন শুভেন্দু 

ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান স্বাক্ষরিত এক শোকবার্তায় পত্রিকাটির পক্ষ থেকে বলা হয়েছে, দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের অকালমৃত্যু প্রতিষ্ঠানটির সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। পরিবারের এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে তারা শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শোকবার্তায় প্রয়াত দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত স্বজনরা যেন এই কঠিন সময়ে ধৈর্য ধারণ ও শোক সামলে ওঠার শক্তি পান, সে জন্য প্রার্থনা করা হয়েছে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর