বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক, শ্রম ও জনশক্তি খাতে সহযোগিতায় জোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১১:৩২ এএম

শেয়ার করুন:

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক, শ্রম ও জনশক্তি খাতে সহযোগিতায় জোর

কাতারে সরকারি সফরকালে দেশটির শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এতে শ্রমভিত্তিক সহযোগিতা বৃদ্ধি, কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং দক্ষ ও আধা-দক্ষ কর্মীসহ কাতারে বাংলাদেশি শ্রমিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আল মারি সেদেশের অর্থনীতি ও সার্বিক উন্নয়নে দূরপ্রবাসে থাকা বাংলাদেশী কর্মীদের গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকার কথা তুলে ধরেন।

উভয় পক্ষই শ্রম ও জনশক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় ও জোরদার করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর