মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৫৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।

 গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৫ জন ডিএনসিসি এলাকায় ও ১৩৫ জন খুলনা বিভাগে ভর্তি হয়েছেন। এ ছাড়া ডিএসসিসি এলাকায় ১০৬ জন, বরিশাল বিভাগে ৯৮, চট্টগ্রাম বিভাগে ৯৪, ময়মনসিংহ বিভাগে ৬১, ঢাকা বিভাগে ৫১, রাজশাহী বিভাগে ৪৬, রংপুর বিভাগে ২৪ ও সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। তারা ডিএনসিসি, খুলনা ও ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত আক্রান্ত ২৫ হাজার ৬০১ জনের মধ্যে পুরুষ ১৫ হাজার ৮০৩ ও নারী ৯ হাজার ৭৯৩ জন।

আক্রান্তদের ৬১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৩ শতাংশ নারী। সবচেয়ে বেশি আক্রান্ত ১৬ থেকে ৩০ বছর বয়সীরা।

চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৭৪ জনের মধ্যে ৪৩ জন নারী ও ৩১ জন পুরুষ। নারীর মৃত্যুর হার ৫৮ দশমিক ১ শতাংশ এবং পুরুষের ৪১ দশমিক ৯ শতাংশ।

এ পর্যন্ত ২৫ হাজার ৬০১ জন আক্রান্তের মধ্যে ২৩ হাজার ৭৪৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭৮০ জন।

চলতি আগস্টের প্রথম ১৮ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৯১ জন। এ সময়ে মারা গেছেন ২০ জন।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর