প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আইজিপি সাংবাদিকদের বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সিইসির সাথে আলোচনা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে শিগগিরই বিস্তারিত ইসিকে অগ্রগতি জানানো হবে।
আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।
এমএইচএইচ/এআর




