মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করা যাবে বিকেল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৭:১২ এএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ (মঙ্গলবার)। এদিন বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন নির্বাচন অংশ নেওয়া প্রার্থীরা।

সোমবার (১৭ আগস্ট) ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

ইসি কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের বৈধ প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। যদি কেউই প্রার্থিতা প্রত্যাহার না করেন, তাহলে আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: যেভাবে হয়েছিল ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে। সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তারা স্বাক্ষর করে তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিক গণনা হবে। মোট ৩৪৯টি ব্যালটের বৈধ ভোট ও প্রার্থীদের পাওয়া ভোট সিইসি ঘোষণা করবেন। পরে সচিবালয়ে গেজেটের কার্যক্রম সম্পন্ন করা হবে।

তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ ২০ আগস্ট।

বিএনপি রাষ্ট্রপতি পদে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে মনোনয়নপত্র জমা দিয়েছে, যেখানে প্রস্তাবক হিসাবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে প্রার্থী ঘোষণা করে দুটি মনোনয়নপত্র পত্র জমা দিয়েছে। 

দুটি মনোনয়নে প্রস্তাবক হিসাবে রয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, আর সমর্থক হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও এনসিপির নেতা আব্দুল্লাহ আল আমিন।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ রেখে তফসিল দেয় নির্বাচন কমিশন। কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি, জানা যাবে সেদিনই।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর