মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

রাজধানীতে শপিং ব্যাগ থেকে ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০১:৫৬ এএম

শেয়ার করুন:

রাজধানীতে শপিং ব্যাগ থেকে ককটেল উদ্ধার

রাজধানীর এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগের ভেতর থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

‎সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড় থেকে এগুলো উদ্ধার করা হয়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় সেই স্থানে হাতাহাতি করছিল। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতর লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তুগুলো পরীক্ষা করেছেন।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা বিস্তারিত জানাবেন।

‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর