সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

পাল্টে যাচ্ছে অর্থবছরের সময়কাল, কার্যকর ২০২৮-২৯ থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

পাল্টে যাচ্ছে অর্থবছরের সময়কাল, কার্যকর ২০২৮-২৯ থেকে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ছবি: সংগৃহীত

দেশের প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর এপ্রিল-মার্চ অনুযায়ী সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।

বর্তমানে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত হিসাব করা হয়।

মন্ত্রিসভার বৈঠকের পর গণমাধ্যমে পাঠানো প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, জুলাই-আগস্ট মাসে, অর্থাৎ বর্ষাকালে, অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। এতে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, অন্যদিকে কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। এ কারণে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণ যুক্তিযুক্ত।

এতে আরও বলা হয়েছে, ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তী অর্থবছর হিসেবে বিবেচনা করে নয় মাসে, অর্থাৎ জুলাই-মার্চ সময়ে, অর্থবছর শেষ করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ অনুযায়ী নতুন অর্থবছর চালু হবে এবং সরকারের সব কার্যক্রম এ সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর