২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শনে জাতীয় সংসদে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।
সোমবার (আগস্ট) সংসদ সচিবালয়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সংসদ সূত্র জানায়, নির্বাচন কমিশনে থেকে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদের নেতৃত্ব ৭ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকেন্দ্র (অধিবেশন কক্ষ) পরিদর্শনে এসেছেন।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে। সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তারা স্বাক্ষর করে তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন।
বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিক গণনা হবে। মোট ৩৪৯টি ব্যালটের বৈধ ভোট ও প্রার্থীদের পাওয়া ভোট সিইসি ঘোষণা করবেন। পরে সচিবালয়ে গেজেটের কার্যক্রম সম্পন্ন করা হবে।
তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপরও যদি একাধিক প্রার্থী থাকেন, তাহলে ২০ আগস্ট ভোট অনুষ্ঠিত হবে।
বিএনপি রাষ্ট্রপতি পদে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে মনোনয়নপত্র জমা দিয়েছে। যেখানে প্রস্তাবক হিসাবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে প্রার্থী ঘোষণা করে দুটি মনোনয়নপত্র পত্র জমা দিয়েছে। দুটি মনোনয়নে প্রস্তবক হিসাবে রয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আর সমর্থক হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও এনসিপির নেতা আব্দুল্লাহ আল আমিন।
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ রেখে তফসিল দেয় ইসি।
এমএইচএইচ/এএইচ



