রাজধানীর ডেমরা থানায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ নেই। ফলে থানার সকল কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার তাহমিনা বেগম।
তিনি ঢাকা মেইলকে বলেন, সকাল ১০টা থেকে থানায় বিদ্যুৎ নাই। এজন্য বিদ্যুৎ অফিসে কল করা হয়েছে। তারা লাইন দেওয়ার জন্য কাজ করছেন।
বিষয়টি নিয়ে থানার ওসি শফিকুর রহমানকে কল করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
পরে ডেমরা জোনের এডিসি মীর মাসুদ রানা বলেন, থানাটিতে বিদ্যুৎ নেই, এটা জানা ছিল না। আমার অফিসেই কয়েক ঘণ্টা ধরে বিদুৎ ছিল না।
জানা গেছে, থানাটিতে বিদ্যুত না থাকায় বিপাকে পড়েছেন কর্মকর্তারা। এছাড়া সকাল থেকে যারাই থানায় ডিজি করতে যাচ্ছেন তারা বাধাগ্রস্ত হচ্ছেন। তাদেরকে বিদ্যুৎ নেই বলে ঘুরিয়ে দিচ্ছেন থানার ডিউটিরত সদস্যরা।
থানাটির কয়েকজন পুলিশ সদস্য জানান, তারা বিদ্যুৎ না থাকায় বসে সময় কাটাচ্ছেন। তারা অনলাইনে ডিজির কার্যক্রমও তদারকি করতে পারছেন না।
এমআইকে/এএইচ




