রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

বিমা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

বিমা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সিরাজুল ইসলাম

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) পদে মো. সিরাজুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫-এর উপধারা (২) অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছর মেয়াদে আইডিআরএর সদস্য (প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর