১১ দলীয় জোটের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্রের একটি বৈধ ও অন্যটি অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) নির্বাচন কমিশনে ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এমন সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
জানা যায়, ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ দুটি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
তবে প্রথমটি প্রস্তাবকের স্বাক্ষর ও ঐচ্ছিক কিছু ত্রুটি থাকার কারণে পরে আরেকটি মনোনয়নপত্র জমা দেয় জোটটি। দুপুর ১২টায় বাছাই হবে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র।
আগামী ২০ আগস্ট ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।
এমএইচএইচ/এআরএম




