রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

সদরঘাট ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৩:১৪ এএম

শেয়ার করুন:

সদরঘাট ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
সদরঘাটের ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। ছবি- সংগৃহীত

রাজধানীর সদরঘাটস্থ ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারীদের দুই পক্ষের মধ্যে এই সংর্ঘষ হয় বলে অভিযোগ পাওয়া যায়।

নিহতের নাম- মিতুল। তিনি ঝালকাঠির সাহাবাঙ্গল গ্রামের মো. রাসেল সরদারের ছেলে। নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে। 

শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানাধীন এই মার্কেটে সংঘর্ষ হয়।

সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান বলেন, ‘পূর্ব শত্রুতার রেশ ধরে এক ছেলেকে কাপড় কাটার কাচি দিয়ে আঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাবেক যুবদল নেতা সোবহান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ- দুজনই সুমন ভূঁইয়ার অনুসারী। তারা দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে কিরণ গ্রুপের সদস্য মিতুল নিহত হন। নিহতের স্বজনসহ প্রায় ৮০-১০০ জন মিটফোর্ড হাসপাতালে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

তবে এ বিষয়ে মো. সুমন ভূঁইয়া বলেন, ‘এরা আমার সমর্থক নয়। তবে মাঝে মাঝে বিভিন্ন মিছিল-মিটিংয়ে থাকে। আমি শারীরিকভাবে অসুস্থ। বিস্তারিত জানতে পারিনি।’

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর