শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

খালেদা জিয়ার জন্মদিনে তার সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার জন্মদিনে তার সমাধিতে ডিএনসিসির প্রশাসকের শ্রদ্ধা
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রশাসক।  এরপর মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

dncc

এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি গত ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। পরে ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর