শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকা-দিল্লি অংশীদারত্ব টিকিয়ে রাখার প্রত্যয় ভারতীয় হাইকমিশনারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

ঢাকা-দিল্লি অংশীদারত্ব টিকিয়ে রাখার প্রত্যয় ভারতীয় হাইকমিশনারের
ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠিত দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দীনেশ ত্রিবেদী

বিভিন্ন খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার অংশীদারত্বকে টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাধারণ মানুষের বন্ধনই দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি বলেও মন্তব্য তার। 

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন ত্রিবেদী।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে টেকসই সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার তার বক্তব্যে বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের বন্ধনই হচ্ছে প্রতিবেশী দুই দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্কের প্রাণস্পন্দন।’

তিনি বলেন, ‘আমরা উপলব্ধি করি যে, অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে গড়ে ওঠা মানুষে মানুষে যোগাযোগই এই সম্পর্কের মূল ভিত্তি। এটিই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন।’

ভারত ও বাংলাদেশ- দুই দেশেরই স্বাধীনতা সংগ্রামের শেকড় একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম সাক্ষাতে যা হলো

ত্রিবেদী আহ্বান জানান, ‘আসুন, অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে হাতে হাত রেখে কাজ করে ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের অসাধারণ বন্ধনকে আমরা আরও শক্তিশালী করে তুলি।’

এসময় বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি থেকে শুরু করে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ নানা খাতে দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে কাজের প্রত্যয় তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার।

ভারতের স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে বসবাসরত দেশটির নাগরিকরা। তাদের উদ্দেশে পাঠ করা হয় ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ বাণী।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর