শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল সামিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১১:২২ পিএম

শেয়ার করুন:

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল সামিট
আজ শুক্রবার থেকে এলএনজি সরবরাহ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ছবি: সংগৃহীত
সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে আংশিক গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি থেকে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করা হয়।
 
সামিট এলএনজি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধাপে ধাপে গ্যাসের সরবরাহ বাড়ানো হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে শনিবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে টার্মিনালটি থেকে প্রায় পূর্ণ সক্ষমতায় দৈনিক ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
 
প্রতিষ্ঠানটি বলেছে, সামিটের গ্যাস সরবরাহ বাড়লে শিল্প, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সহায়তার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর বিদ্যমান চাপও কিছুটা কমবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতা বিবেচনায় রেখে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে সামিট। পর্যায়ক্রমে সরবরাহ বাড়ানোর মাধ্যমে জাতীয় গ্যাস ব্যবস্থায় স্থিতিশীলতা ফেরাতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে চায়।
 
সামিট এলএনজি জানিয়েছে, শিল্পের উৎপাদন, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা ও সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ অব্যাহত রাখবে তারা।
 
গ্যাস সরবরাহে সামিটের এই আংশিক প্রত্যাবর্তনের ফলে সাম্প্রতিক ঘাটতির কারণে শিল্প ও বিদ্যুৎ খাতে যে চাপ তৈরি হয়েছে, তা ধীরে ধীরে কমার আশা করা হচ্ছে। পূর্ণ সক্ষমতায় সরবরাহ শুরু হলে জাতীয় গ্যাস ব্যবস্থায় এর প্রভাব আরও দৃশ্যমান হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর