শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুরের সব কিশোর গ্যাং ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে, দাবি র‌্যাবের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরের সব কিশোর গ্যাং ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে, দাবি র‌্যাবের
র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান

রাজধানীর মোহাম্মদপুরের সব কিশোর গ্যাং ‘নিষ্ক্রিয় করা’ হয়েছে বলে দাবি করেছেন র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি বলেছেন, ‘মোহাম্মদপুরের কিশোরগ্যাংগুলোকে অভিযান চালিয়ে নির্মূল করা হয়েছে। বর্তমানে সেখানে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই।’

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত ডিআইজি নয়মুল বলেন, ‘মোহাম্মদপুরকে সিটি অব গডস হিসেবে যে হাইপ তৈরি করা হয়েছে, সেটি মূলত একটি ধারণা। মোহাম্মদপুরকে সেই ধারণা থেকে বের করে আনার চেষ্টা করছি। এরই মধ্যে অনেকটা সফল হয়েছি। নিকট ভবিষ্যতে মোহাম্মদপুর থেকে গ্যাং ও সন্ত্রাসী তৎপরতা পুরোপুরি নির্মূল করতে পারবো বলে আশা করি।’

তিনি বলেন, ‘মোহাম্মদপুরের গডফাদারদের গ্রেফতার করা হয়েছে। গডফাদারদের গ্রেফতারের ফলে মোহাম্মদপুর আগের তুলনায় অনেকটা স্থিতিশীল হয়েছে। আশা করি, অদূর ভবিষ্যতে মোহাম্মদপুর আরও নিরাপদ ও বসবাসের উপযোগী হবে। সবাই নিরাপদে মোহাম্মদপুরে বসবাস করতে পারবেন।’

কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মূলত তদন্তে সহায়তা করার জন্য পাঁচজনকে গ্রেফতার করেছি। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন হত্যাকাণ্ডের কারণ এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।’

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর