শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিসহ গ্রেফতার ৬

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিসহ গ্রেফতার ৬
ছবি: সংগৃহীত

সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ। 

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ। 

ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, গ্রেফতারকৃত ছয় জনের মধ্যে দুই জনকে গ্রেফতারি পরোয়ানা (সিআর সাজা) মূলে এবং অপর চার জনকে ডিএমপি অধ্যাদেশের বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। 

 এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর