শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় মামলা ৪৮, গ্রেফতার ৫১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় মামলা ৪৮, গ্রেফতার ৫১২
ছবি: সংগৃহীত

নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮টি মামলা দায়েরের পাশাপাশি ৫১২ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি জানান, যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৪৭ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন।

অভিযানে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ ও ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর