রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র রয়েছে।
রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) তিনটি মনোনয়নপত্র জমা পরেছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়ন জমা রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আখতার আহমেদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তিনটি মনোনয়নপত্র পাওয়া গেছে। এর মধ্যে অলি আহমদের দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুজন।
ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। এ কাজে সহযোগিতার জন্য সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থীর একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিকেলে আরেকটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
অলি আহমাদের দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, কেন তাঁরা দুটি মনোনয়নপত্র জমা দিয়েছেন, তা তাঁরাই বলতে পারবেন। তবে আইন অনুযায়ী, যাচাই-বাছাইয়ে প্রথম মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয়টি যাচাইয়ের প্রয়োজন হবে না।
তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে।
এআর




