আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সোচ্চার (SWOCCHAR) প্রজেক্ট ও দ্য ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্কের যৌথ উদ্যোগে পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকিতে এই পলিসি ডায়ালগ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে পলিসি ডায়ালগে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, যুব প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং নারী নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা তরুণদের নেতৃত্ব, অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক পরিবর্তন এবং নীতি প্রণয়ন প্রক্রিয়ায় যুবসমাজের অংশগ্রহণ নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে এই সেশনে তরুণদের ডিজিটাল স্কিল, যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্রিটিক্যাল থিংকিং, পাবলিক স্পিকিং প্রভৃতি দক্ষতার ওপর জোর দেওয়ার আলোচনা উঠে আসে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা তরুণদের জন্য আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়ন এবং তাদের নেতৃত্বের সুযোগ তৈরিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন। তরুণদের কণ্ঠস্বরকে নীতিনির্ধারণী পর্যায়ে আরও শক্তিশালী করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গঠনের প্রত্যাশাও তুলে ধরা হয়।
আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপনের দ্বিতীয় দিনে তরুণ অংশগ্রহণকারীরা ‘পাঠশালা কর্নার’ নামের ৬টি বিষয়ভিত্তিক কর্মশালায় অংশগ্রহণ করে। দিনব্যাপী এই কর্মশালায় তারা জলবায়ু পরিবর্তন অভিযোজন ও সবুজ উন্নয়ন, স্টেম শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রজনন স্বাস্থ্য ও অধিকার, এবং নিরাপদ ডিজিটাল স্পেস নিয়ে জানতে পারেন। কর্মশালা শেষে এই বিষয়গুলোর ওপর ক্যাম্পেইন পরিকল্পনাও উপস্থাপন করা হয়।
এফ




