কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগরী পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের তথ্য জানায় মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. জহির হাওলাদার ও ইবনে আল সেলিম।
তাদের মধ্যে জহির হাওলাদার আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বুধবার (১২ আগস্ট) রাত পৌনে ১০টাশ মিরপুর মডেল থানার শাহআলীবাগ এলাকা থেকে জহির হাওলাদারকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, একই সময় রাত সাড়ে ৯টায় মিরপুর মডেল থানাধীন লাভ রোড এলাকায় অভিযান পরিচালনা করে ইবনে আল সেলিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একেএস/এমআই




