মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

হাতিরঝিলে বাসায় ডাকাতির চেষ্টা, অস্ত্র-ককটেলসহ গ্রেফতার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

হাতিরঝিলে বাসায় ডাকাতির চেষ্টা, অস্ত্র-ককটেলসহ গ্রেফতার ৪
ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্য অস্ত্রসহ গ্রেফতার। ছবি: সিংগৃহীত

রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রাকিব (৩২), রাশেদুল হাওলাদার (২৭), জুবায়ের ইসলাম (৪০) ও বিজয় সরকার ওরফে ডেফিড (২৭)।

ডিবি সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাত দলের সদস্যরা ঢুকে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিলেন। ডাকাতির প্রস্তুতির অংশ হিসেবে ঘটনার আগের দিন দলের সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় রেকি করেন।

বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আসার পর ডাকাত দলের সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরে ডিবির গুলশান বিভাগের প্রায় ৪০ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয় সদস্যের ডাকাত দলের চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন, ককটেল ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

ডাকাত দলের অপর দুই সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর