মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

ধাওয়া দিয়ে ছিনতাইকারী ধরে পুলিশে সোপর্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

ধাওয়া দিয়ে ছিনতাইকারীকে ধরল জনতা
আটক ছিনতাইকারী রাজু (২৬)। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া দিয়ে রাজু (২৬) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে লোকজন।

সোমবার (১১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্র জানায়, মতিঝিলের মেট্রোরেল অভিমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া দেন। এ সময় বিষয়টি দেখে দ্রুত ঘটনাস্থলে যান সার্জেন্ট মো. সাহাদত মীর। পরে জনসাধারণের সহযোগিতায় রাজুকে হাতেনাতে আটক করেন তিনি। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা কানের দুল উদ্ধার করে ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর