সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

ইসির সার্ভারে নেই ৫ কোটির বেশি নাগরিকের নিবন্ধন ফরম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

ইসির সার্ভারে নেই ৫ কোটির বেশি নাগরিকের নিবন্ধন ফরম
নির্বাচন কমিশন। ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে বা জাতীয় তথ্যভান্ডারে ৫ কোটি ৪৪ হাজার ৬২৮ জন নাগরিকের ভোটার নিবন্ধন ফরম নেই।

সোমবার (১০ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছিল। ওই সময় ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৯৩৩ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৩ কোটি ১০ লাখ ৩৯ হাজার ৩০৫ জনের ভোটার নিবন্ধন ফরম সার্ভারে যুক্ত করা হয়েছে। বাকি ৫ কোটি ৪৪ হাজার ৬২৮ জনের ফরম সার্ভারে যুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান, নিবন্ধন ফরমের ওপর ভিত্তি করে এনআইডির তথ্য সংশোধন করা হয়। যাদের নিবন্ধন ফরম সার্ভারে পাওয়া যায়, তারা ফরম অনুযায়ী তথ্য সংশোধনের আবেদন করলে কোনো চার্জ ছাড়াই তা করে দেওয়া হয়। 

তবে এসব নাগরিকের নিবন্ধন ফরম সার্ভারে না থাকায় তারা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আবার কিছু প্রতারক এ সুযোগ নিয়ে নিজেদের মতো করে সংশোধনের আবেদন করছে। নিবন্ধন ফরম সার্ভারে থাকলে এসব সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হবে।

সবশেষ খসড়া ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর