সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

একদিনে ট্রাফিক আইনে ডিএমপির ১৮৮০ মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

একদিনে ট্রাফিক আইনে ডিএমপির ১৮৮০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ডিএমপি। ছবি- সংগৃহীত

রাজধানীতে একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ১৮৮০ টি মামলা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রোববার (৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৬ টি বাস, ২ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১৩৩ টি মামলা হয়েছে।  ট্রাফিক-লালবাগ বিভাগে ২০ টি বাস, ১২ টি ট্রাক, ১৭ টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেলসহ মোট ১৫৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭ টি বাস, ৪ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৫৩ টি সিএনজি ও ১৫৩ টি মোটরসাইকেলসহ মোট ৩০৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০ টি বাস, ২৮ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৪২ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ টি বাস, ৪ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ১১৫ টি মোটরসাইকেলসহ মোট ২৪৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯ টি বাস, ২৪ টি ট্রাক, ৩৯ টি কাভার্ডভ্যান, ৩৫ টি সিএনজি, ২২৬ টি মোটরসাইকেলসহ মোট ৪১৯ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫ টি বাস, ৬ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ৮৮ টি মোটরসাইকেলসহ মোট ২৩৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২০ টি বাস, ২ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ২৩৬ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৫০০ টি গাড়ি ডাম্পিং ও ৩৫৯ টি গাড়ি রেকার করা হয়েছে বলেও ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়।

ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর