রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন দৃষ্টিহীন বৃদ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন দৃষ্টিহীন বৃদ্ধ

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নতুন টিনের ঘরের ঠিকানা তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দৃষ্টিহীন এক বৃদ্ধ উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন।

শনিবার (০৯ আগস্ট) দুপুরে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী বন্যা কবলিত এলাকায় গিয়ে নতুন টিনের ঘর ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন সরকারপ্রধান বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের পুর্নবাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেছেন। ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন। ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। তিনি সেখান একটি মেহগনি গাছের চারা রোপন করেন।

এই সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন— অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুযোর্গ প্রতি মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রমুখ।

পরে প্রধানমন্ত্রী আসেন বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক অনুষ্ঠানে আসেন।

গত ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিলো। বন্যায়  জলাবদ্ধতার এসব এলাকায় শত শত মানুষের ঘর-বাড়ি, পুকুর, জলাশয় ও ঘেরের মাছ পানিতে ভেসে যায়।

এখানে কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা হন হেলিকপ্টারে। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহর সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন বলে জানান আতিকুর রহমান রুমন।

বিইউ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর