রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

তারেক-মোদির আলোচনায় অনেক সমস্যার সমাধানের আশা ত্রিবেদীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

তারেক-মোদীর আলোচনায় অনেক সমস্যার সমাধানের আশা ত্রিবেদীর
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি- সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে আলোচনায় বসলে দুই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের এ কথা বলেন।

দুই দেশের রাষ্ট্রপ্রধানকে জনবান্ধব ব্যক্তি হিসেবে অভিহিত করেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমার পুরো আত্মবিশ্বাস আছে। মানুষ এক আছে, সমাধান হবেই। কোনো নেতিবাচক বিষয় নেই, সব ইতিবাচক আছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের আচরণ খুবই ভালো। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে।’

এসময় ভারতের ভিসা খরচ কমানো এবং ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর কাজ চলছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।

তিনি বলেন, ‘বাংলাদেশে ভারতীয় ভিসার ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে ভিসা আবেদন কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ভিসা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের খরচ কমানো এবং ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর বিষয়েও কাজ করা হচ্ছে।’

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর