রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল নিয়ে অপপ্রচার শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ১০:১৭ এএম

শেয়ার করুন:

ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল নিয়ে অপপ্রচার শনাক্ত

ইশরাক হোসেনের নেতৃত্বে প্রতিবাদ মশাল মিছিলকে আওয়ামী লীগের মিছিল দাবিতে অপপ্রচার করে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ইশরাক হোসেনের নেতৃত্বে প্রতিবাদ মশাল মিছিলকে আওয়ামী লীগের মিছিল দাবিতে অপপ্রচার শনাক্ত করা হয়েছে। দেশ রক্ষায় মশাল মিছিল করছে আওয়ামী লীগ- এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিলের ভিডিও নয়। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির রাজনীতিকদের নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে গত ৩১ জুলাই ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল করে ঢাকা-৬ আসন বিএনপি এবং এর অঙ্গও সহযোগী সংগঠন। এটি সেই মিছিলের দৃশ্য।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্র্বতীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর