ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে গত ৬ আগস্ট রাতে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে। আগুন লাগার খবর প্রকাশের মাত্র দেড় ঘণ্টার মধ্যেই নাফসিন মেহনাজকে জড়িয়ে বিভিন্ন ভুয়া তথ্য ছড়াতে শুরু করে একটি কুচক্রী মহল।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, এ ঘটনায় অন্তত ৩২টি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট ও আইডি থেকে ভিত্তিহীন দাবি প্রচার করা হয়। ওইসব পোস্টে দাবি করা হয়, পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে নাফসিনের অবৈধ সম্পর্কের জেরে তার স্ত্রীর আত্মহত্যার চেষ্টার ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় বাসভবনে আগুন, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি পাকিস্তান হাইকমিশনার
তবে ঘটনার প্রাথমিক তদন্ত ও ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, ওই বাসভবনে অগ্নিকাণ্ডের মূল কারণ ছিল বৈদ্যুতিক ত্রুটি। এই দাবির সপক্ষে কিংবা নাফসিনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা তথ্য মেলেনি। প্রশ্ন উঠেছে, তাহলে কেন এই অপপ্রচারের মূল লক্ষ্যবস্তু বানানো হলো নাফসিনকে এবং এর পেছনে কারা জড়িত?
এ বিষয়ে বিস্তারিত জানতে রিউমর স্ক্যানারের পূর্ণাঙ্গ প্রতিবেদন পড়ুন এই লিংকে।
এজেড




