শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

এমপি সরোয়ারের মাতার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

এমপি সরোয়ারের মাতার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মাতা খাদিজা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘খাদিজা বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহানুভুতি জ্ঞাপন করছি। ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে মরহুমা খাদিজা বেগম প্রতিবেশীদের নিকট পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি- মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

শনিবার (৮ আগস্ট) বেলা ২ টায় বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মাতা খাদিজা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম। তিনি শোকবার্তায় মরহুমা খাদিজা বেগমকে একজন পরহেজগার নারী হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর