শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

পুলিশ নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান সদর দফতরের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

পুলিশ নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান সদর দফতরের
পুলিশ সদর দফতর। ছবি- সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতার। একই সঙ্গে যারা এসব অপপ্রচারে জড়িত তাদের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বানও জানিয়েছে সদর দফতার। 

শুক্রবার (৭ আগস্ট) রাতে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি-বিদেশি দোসররা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা, পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণ্ন করা এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে প্রতীয়মান হয়েছে।’

‘পুলিশ কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের বিরুদ্ধে জোরালো আইনি ব্যবস্থা গ্রহণ করায় ও অপপ্রচারকারীদের কোনো অন্যায় তদবির আমলে না নেওয়ায় অসন্তুষ্ট মহল মনগড়া তথ্যসংবলিত এ ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে অভিযুক্ত, পুলিশসহ অন্যান্য সরকারি দপ্তরে বিভিন্ন অন্যায় তদবির করা ও অপপ্রচার না চালানোর শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণ রয়েছে। ’

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও উসকানিমূলক কোনো বক্তব্য বিশ্বাস, শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। দায়িত্বশীল নাগরিক হিসেবে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা পালনেও পুলিশের পক্ষ থেকে অনুরোধও জানানো হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিঁয়ারি করেছে পুলিশ সদর দফতার।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর