রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় এসির তারসহ দুই শিশুকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) ভোরে আফতাবনগর জহিরুল ইসলাম সিটির সোসাইটির নিরাপত্তাকর্মীদের সহায়তায় এদের আটক করে বাড্ডা থানা পুলিশ।
থানা সূত্র জানায়, এদিন ভোরে জহিরুল ইসলাম সিটির বি ব্লকে ইম্পেরিয়াল কলেজের সামনে দুই শিশুকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশকে খবর দেন সোসাইটির নিরাপত্তাকর্মীরা।
পরে বাড্ডা থানা পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করেন। এ সময় দুই শিশুর কাছে থেকে এসির কাটা তার উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, সোসাইটির বিভিন্ন ফ্ল্যাট থেকে এসির তার চুরি করে বিক্রয়ের উদ্দেশে নিজেদের কাছে রেখেছিল।
বাড্ডা থানা সূত্র জানায়, এ ঘটনায় শিশুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআইকে/এএম




