বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

জ্বালানি ও গৃহায়নসহ ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, পদোন্নতি ২ জনের 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

জ্বালানি ও গৃহায়নসহ ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, পদোন্নতি ২ জনের 
ছবি: সংগৃহীত

চার মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে রদবদল করা হয়েছে। আর দুজনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রদবদল ও পদোন্নতি দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অপর আদেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে একই বিভাগে পদায়ন করা হয়েছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহারকে সচিব পদে পদোন্নতির পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। 

অপর আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসনে সংযুক্ত (প্রত্যাহার) করা হয়েছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা সচিব মো. ওবায়দুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

বিইউ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর