ঢাকা মহনগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলোহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলির নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো।
বদলি হওয়া কর্মকর্তারা হলো— মুশফিকুর রহমান তুষার, তানিয়া সুলতানা, শেখ সুরাইয়া উর্মি, মো. মাহফুজার রহমান, নুসরাত ইয়াছমিন তিসা, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মো. সাকিলুর রহমান।
বদলির আদেশে বলা হয়, কর্মকর্তাদের বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন।
একেএস/এএস




