যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরের শেষ দিনে মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেন। এ সময় তিনি পুনরুদ্ধার করা হাম্মামখানা ঘুরে দেখেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহায়তা ও ঢাকায় মার্কিন দূতাবাসের ভূমিকা সম্পর্কে অবগত হন।
তিন দিনের সরকারি সফরে গত মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকায় আসেন অ্যাডমিরাল স্টিভ কেলার।
উল্লেখ্য, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা মুঘল আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন।
এম/এএস




