বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মার্চ ফর ডেমোক্রেসি কনসার্টে জাগরণী গানের গীতিকারদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

মার্চ ফর ডেমোক্রেসি কনসার্টে জাগরণী গানের গীতিকারদের সম্মাননা
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কনসার্টে তাদের এ সম্মাননা দেওয়া হয়। - ছবি: সংগৃহীত

গণতন্ত্র, দেশপ্রেম ও সামাজিক জাগরণের চেতনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অবদান রাখায় তিনজন গীতিকারকে সম্মাননা দেওয়া হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়া গীতিকাররা হলেন- মোহাম্মদ মহসিন আহমেদ ও ড. হাফিজ রহমান। তাৎক্ষণিকভাবে একজনের নাম জানা যায়নি। অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সম্মানীর চেক তুলে দেন অতিথিরা।

আয়োজকেরা জানান, দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে রচিত জাগরণী গানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে। তাদের সৃষ্টিশীল কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে ভূমিকা রাখছে বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

বক্তারা বলেন, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সংস্কৃতি ও সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাগরণী গান মানুষের চেতনাকে শানিত করে এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়।

পরে কনসার্টে বিভিন্ন শিল্পী দেশাত্মবোধক ও জাগরণী গান পরিবেশন করেন। এতে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান মুখর হয়ে ওঠে।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর