সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
পুলিশের আইজির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের আইজি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা—এফবিআইয়ের দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (৩ আগস্ট) এফবিআইয়ের রাইলে পামারট্রি’র নেতৃত্বে এ প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে আসে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন।

আইজিপি এফবিআইয়ের সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ ও সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধে এফবিআইয়ের সহায়তা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর