সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক
বক্ষব্যাধি হাসপাতালে আটক দালাল চক্রের এক সদস্য। ছবি- সংগৃহীত

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা।  এ চক্রের সদস্যরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯টায় তাকে আটক করা হয়। পরে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম- মো. সিয়াম।

আনসার সূত্র জানায়, এদিন সকালে গাজীপুর থেকে চিকিৎসা নিতে আসা মোছা. আয়েশাকে দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি দায়িত্বরত আনসার সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন। এ অভিযানে প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আনসার সূত্র আরও জানায়, ‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে লিখিত মুচলেকাও দেন তিনি। পরে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও পেশাদারিত্বের প্রশংসা করে হাসপাতাল প্রাঙ্গণ দালালমুক্ত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

একেএস/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর