সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

একসঙ্গে চা খেতে ও বিশ্রামে যেতে পারবেন না পুলিশের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

একসঙ্গে চা খেতে ও বিশ্রামে যেতে পারবেন না পুলিশের সদস্যরা
ফাইল ছবি

পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সময় একসঙ্গে চা খেতে যাওয়া কিংবা বিশ্রামে যেতে পারবেন না। তাদের সকল ইউনিটে ইতোমধ্যে এ বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

‎সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

‎তিনি বলেন, পুলিশ সদস্যদের নিশ্চিত করতে বলা হয়েছে, ‘তারা যেন কোনো গাড়ি আনঅ্যাটেন্ডেড (অরক্ষিত) না রাখে। পুরো টিমের সবাই একসঙ্গে চা খেতে যাবে না এবং সবাই যেন গাড়ি রেখে বিশ্রামে না যায়। অন্তত একজনকে গাড়ির কাছে থাকতে হবে। এটা নরমাল প্র্যাকটিস। এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। আমরা সবসময় সতর্ক আছি।’

মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু ও পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। মতিঝিলে মেট্রোরেলের পিলারের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার ঘটনা এবং আশুলিয়ায় দুষ্কৃতিকারীদের রেখে যাওয়া ব্যাগ উদ্ধারের ঘটনা একই সূত্রে ঘটেছে কি না, তা তদন্ত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘রথযাত্রা নিরাপদ করতে সমন্বিতভাবে কাজ করা হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে উল্টো রথযাত্রার দিন মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় কোনো পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা অনেকটাই কমেছে। উগ্রবাদী তৎপরতা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো বিষয়গুলো যারা মনিটর করেন, তারা সতর্ক রয়েছেন।’

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর