রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

শেয়ার করুন:

গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ 
জাল নোটসহ গ্রেফতার

‎রাজধানীর গুলশান এলাকায় ২৮ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। ‎রোববার (২ আগস্ট) বিকেলে গুলশান-১ নম্বরের ৩৪-এ রোডের একটি বাসা থেকে এসব উদ্ধারের তথ্য জানায় ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

‎গ্রেফতারকৃতরা হলো- আল-আমিন ও মো. সোহান হোসাইন।

তিনি বলেন, রোববার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি আভিযানিক দল জানতে পারে, গুলশান-১ এলাকার রোড নং-৩৪-এ একটি বাসার সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছে। 

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে আল-আমিন ও মো. সোহান হোসাইনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

‎একেএস/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর