রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত
রিদয় ইসলাম শিপন ও কলাবাগান থানা

রাজধানীর কলাবাগান এলাকায় জামাইয়ের ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় জামাতা রিদয় ইসলাম শিপনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন— শিপনের স্ত্রী ফারজানা আক্তার (২১) ও শাশুড়ি ফিরোজা বেগম (৩৪)। নিহত ফারজানার আট মাসের একটি সন্তান রয়েছে।

রোববার (০২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগানের আলামিন রোডের ৫৫/২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি ফজলে আশিক।

তিনি জানান, গতকাল (শনিবার) রিপন রাত্রীর বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পারিবারিক কলহের জেরে রিদয় ইসলাম শিপন ও তার স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফল কাটার ছুরি দিয়ে ক্ষিপ্ত হয়ে প্রথমে স্ত্রীকে, পরে শাশুড়িকে কুপিয়ে আহত করেন। পরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় শিপনকে আটক করা হয়েছে।

আটক শিপনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। তিনি স্ত্রীকে নিয়ে ঢাকার মোহাম্মদপুরে থাকতেন। শিপন গাড়ির ড্রাইভার ছিলেন।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর