রাজধানীর বুড়িগঙ্গা নদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কেটি টাকা মূল্যের বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদী সংলগ্ন নুরজাহান মার্কেট এলাকায় শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘কোস্ট গার্ড পাগলা স্টেশন’ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা মূল্যের ৯ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের কাছে বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়। এসময় ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
একেএস/এএইচ



