শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

মিরপুরে দেয়াল ধসের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

মিরপুরে দেয়াল ধসের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

টিসিবির পণ্য কিনতে গিয়ে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে দেয়ালধসে তিনজনের মৃত্যুর ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিহত রিকশাচালক ফিরোজের স্ত্রী সাহিদা বেগম কলেজ কর্তৃপক্ষকে আসামি করে শুক্রবার (৩১ জুলাই) মিরপুর মডেল থানায় এই মামলা দায়ের করেন।

মামলায় মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ ও অজ্ঞাতনামা ঠিকাদারকে আসামি করে মামলা করা হয়েছে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মিরপুরে দেয়াল ধসের ঘটনায় নিহত রিকশাচালক ফিরোজের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ ও অজ্ঞাতনামা ঠিকাদারকে আসামি করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার দুপুরে কলেজটির পেছনে খাদ্য অধিদপ্তরের খোলাবাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচির ট্রাক থেকে কম দামে নিত্যপণ্য কিনতে সারিতে অপেক্ষমাণ মানুষের ওপর হঠাৎ সীমানাপ্রাচীরের একটা অংশ ধসে পড়ে। এতে গুরুতর আহত নাসিমা বেগম ও মো. ফিরোজকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতেই মারা যান বিউটি বেগম। এ ঘটনায় আহত ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন।

একেএস/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর