শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

খেলাধুলায় পুলিশের সাফল্যের ধারা ফেরাতে চাই: আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম

শেয়ার করুন:

খেলাধুলায় পুলিশের সাফল্যের ধারা ফেরাতে চাই: আইজিপি
পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫ প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখতে চায়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় পুলিশের সাফল্য রয়েছে। আমরা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫ প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

আইজিপি বলেন, ‘পুলিশিংয়ের মত চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য দেহ-মনের সুস্থতা প্রয়োজন। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও বেশি কর্মক্ষম ও সক্ষম করে তোলে।’

আইজিপি প্রতিযোগিতায় উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নিষ্ঠার সাথে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে সেরা খেলোয়াড় হিসেবে তৈরি করতে হবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

ফাইনাল খেলা সিলেট রেঞ্জ ফুটবল দল এবং চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। উভয় দল অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় সিলেট রেঞ্জ চট্টগ্রাম রেঞ্জকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় সিলেট রেঞ্জের জীবন ম্যান অব দ্যা ম্যাচ ও আমিরুল ম্যান অব দি টুর্নামেন্ট হয়েছেন।

আইজিপি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

এর আগে আইজিপি পিওএইচএস-১ আবাসিক এলাকায় পিওএইচএস গ্রিণ মার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মার্টটি নির্মিত হচ্ছে।

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর