জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত আরও এগিয়ে যাবে।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি যেভাবে কথা বলছেন তা ঠিক না। এনসিপিকে পরামর্শ দেব, নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে আপনারা দেশের যেখানেই যান তবে বিএনপি আপনাদের সহযোগিতা করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এম এ মজিদসহ অন্যান্যরা।
প্রতিনিধি/এমআর




