বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

নাম পরিবর্তন হচ্ছে এনআইডি অনুবিভাগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

নাম পরিবর্তন হচ্ছে এনআইডি অনুবিভাগের
ছবি: এআই

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নাম পরিবর্তন করে জাতীয় পরিচয় ও ভোটার নিবন্ধন অনুবিভাগ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ইসির এনআইডি অনুবিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

সূত্র জানিয়েছে, ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করার পর এ ভোটার তালিকার তথ্য থেকে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের সিদ্ধান্ত হয়। এরপর নির্বাচন কমিশনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ করা হয়। তবে এ নামের কারণে নির্বাচন কমিশনের সাংবিধানিক যে কার্যক্রম তা প্রকাশ হয় না। নির্বাচন কমিশনের সাংবিধানিক ও মৌলিক কাজের স্বকীয়তা বিবেচনায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবভিাগের কার্যক্রমের সাথে ভোটার তালিকা এর বিষয়টি সম্পৃক্ত করার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নাম পরিবর্তন করে ‘জাতীয় পরিচয় ও ভোটার নিবন্ধন অনুবিভাগ’ বা অনুরূপ নাম নির্ধারণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর